০১:০২ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

আদালতে ফখরুল-আব্বাস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে ডিবির কার্যালয় থেকে তাদের আদালতে আনা হয়। এসময় কোর্ট প্রাঙ্গণে ক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ‘খালেদা জিয়ার মুক্তি’, ‘পার্টি অফিসে গুলি কেন’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে বুধবারের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করেছি।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

আদালতে ফখরুল-আব্বাস

প্রকাশিত : ০৫:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২