১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও যেকোনো নাশকতা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশেই আছেন তিন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য। এছাড়াও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করেছে পুলিশ সদস্যরা। মহাসড়ক ছাড়াও ফুটওভার ব্রিজে কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে গিয়ে এমন চিত্র দেখা যায়।
সকাল থেকেই মহাসড়কে কঠোর অবস্থানে ছিল পুলিশ। সাইনবোর্ড অংশে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান ও জল কামান। পাশাপাশি ক্ষণে ক্ষণে মহাসড়কে চলছে পুলিশ ও র‌্যাবের মহড়া।
এদিকে ৭ নভেম্বর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলোতে ও যাত্রীদের তল্লাশি করেছে পুলিশ। তল্লাশিকালে আজ মৌচাক এলাকা থেকে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের ফুটওভার ব্রিজে রাখা হয়েছে। পাশাপাশি সাইনবোর্ড এলাকার আশপাশের বাড়ির ছাদেও প্রচুর পরিমাণে পুলিশ রাখা হয়েছে। পরবর্তী কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কেই অবস্থান করবে। যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রস্তুত।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

নবনির্বাচিত দুই এমপির শপথ দুপুরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২