পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ উন্নয়নের জোয়ার দেখেছে। ঘর থেকে বের হলেই উন্নয়ন চোখে পড়বে।’
রোববার (১১ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি ঈর্ষান্বিত। যে কারণে তারা গভীর ষড়যন্ত্রে মেতেছে। মুজিব আদর্শের সেনারা থাকতে তাদের এ ষড়যন্ত্র কখনই সফল হবে না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।




















