০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

মিথ্যাচারের জন্য মানুষ বিএনপিকে ভোট দেবে না : ওবায়দুল কাদের

বিএনপিকে বাংলার মানুষ বিশ্বাস করে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিষোদগার, মিথ্যাচার ছাড়া বিএনপির আর কী আছে? মিথ্যাচারের জন্য মানুষ আর আপনাদের ভোট দেবে না।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলী হলের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির উদ্দেশে মন্ত্রী আরও বলেন, তারা নাকি রাষ্ট্র মেরামত করবে! বিএনপি রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে। এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।

তিনি বলেন, ঢাকা আজ মিছিলের নগরী। সারা ঢাকায় আওয়ামী লীগ প্রস্তুত আছে। প্রস্তুত আছে জঙ্গিবাদের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে আমরা প্রস্তুত। বিএনপির বিরুদ্ধে আমরা প্রস্তুত। ওদের রুখতে হবে, জঙ্গিবাদ রুখতে হবে। স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ অনেকে।

বিজনেস বাংলাদেশ/ bh

জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

মিথ্যাচারের জন্য মানুষ বিএনপিকে ভোট দেবে না : ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৫:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২