০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

গোপালগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে তিনজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো ১০ জন আহত হন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)।

আহতরা হলেন- রফিকুল ইসলাম (৩৮), আব্দুল রাজ্জাক (৩০), আনিচ সরদার, শহিদ (৫০), মাহমুদ (৫৫)। আহত বাকী পাঁচজনের পরিচয় জানা যায়নি। হতাহতদের বাড়ি খুলনা জেলার বৈঠাঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশালের অগৈলঝরার বাকলা গ্রামে ধান কেটে শ্রমিকরা তাদের ভাগের ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ধানের বস্তা শ্রমিকদের শরীরের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মাইনুল ও ময়না নামে দুই শ্রমিক মারা যান। এসময় অপর ১১ শ্রমিক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুল কাজী নামে আরো একজনের মৃত্যু ‍হয়।

ট্যাগ :
জনপ্রিয়

গোপালগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

প্রকাশিত : ০৯:৩০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮