০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

দেশে প্রথম মরণোত্তর দানের কিডনি প্রতিস্থাপন

দেশে প্রথমবারের মতো মরণোত্তর দানের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। গতকাল বুধবার (১৮ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জনরা রাতে ব্রেন ডেড এক রোগীর ২টি কিডনি ২ জন পৃথক কিডনি রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন করেছেন।

বিএসএমএমইউয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা ২০ বছর বয়সী রোগী সারা ইসলামের কাছ থেকে এই কিডনি নিয়েছেন চিকিৎসকরা। ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ওই রোগীর অঙ্গ দানের তার মা সম্মতি দিয়েছিলেন।

ডা. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘সারা ইসলামকে ৪ দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমাদের দেশে এই প্রথম আমন ট্রান্সপ্লান্ট করা হলো। কিডনি প্রতিস্থাপন করা ২ জন রোগীই ভালো আছেন।’

বাংলাদেশে ১৯৮২ সালে জীবিত দাতার কাছ থেকে কিডনি প্রতিস্থাপন শুরু হয়। তবে ব্রেন ডেড রোগীর কিডনি নেওয়ার বিষয়ে আইনি সীমাবদ্ধতা ছিল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশে প্রথম মরণোত্তর দানের কিডনি প্রতিস্থাপন

প্রকাশিত : ০৫:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩