০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পদযাত্রার মধ্যদিয়ে বিএনপি নতুন আন্দোলন শুরু করেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মাধ্যমে সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। পালাবার কোনো পথ পাবেন না।

শনিবার বেলা ২টায় রাজধানীর বাড্ডার সুবাস্তু মার্কেটের সামনের সড়কে পদযাত্রা কর্মসূচির আগে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়েছে। মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এতে মির্জা ফখরুল বলেন, ঢাকার এই নীরব পদযাত্রার মধ্যদিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই দানবীয় সরকারকে চলে যেতে বাধ্য করব।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, সাইফুল আলম নীরব, মীর সরফত আলী সপু প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে: ফখরুল

প্রকাশিত : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩