শনিবার ১১, মার্চ সকাল ১১:০০ টায় কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। ভেড়ামারা প্রকৃতি ফাইন আর্ট স্কুলের পরিচালিকা রুকসানা রহমান এর নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শুদ্ধ যুক্তিই জীবনের উৎকর্ষ, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন।
ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ, বিতর্ক প্রতিযোগীতায় একটি সেরা সংগঠন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:- খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো:- শাহিন উদ্দিন, প্যানেল মেয়র, কুষ্টিয়া পৌরসভা। লাল মোহাম্মদ, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক কুষ্টিয়া সরকারি কলেজ। মো:- নিজাম উদ্দিন অতিরিক্ত পিপি, কুষ্টিয়া জর্জ কোর্ট। সভাপতিত্ব করেন, ড. আমানুর আমান, লেখক, গবেষক ও উপদেষ্টা, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ।
প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন, এস এম শামীম রানা, মহাসচিব, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ ও ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক কুষ্টিয়া।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















