রাজধানীর ডেমরায় মিজান খাঁ (৩০) নামে অটো চালকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার, ১৩ মার্চ সকালে আমুলিয়ার শূন্য টেংরা চৌ-রাস্তা এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের চোখে ও মুখে অাচঁড়ের চিহ্ন রয়েছে এবং পড়নে ছিল কালো রঙের টিশার্ট ও ধূসর রঙের পেন্ট। এদিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।নিহত মিজান খাঁ বরিশাল জেলার কাউনিয়া থানার চর কমিশন গ্রামের আলিম খার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার বলেন,প্রাথমিকভাবে ধারণা করছি দুইজন লোক অটোরিকশা চালককে ভাড়া করে নিয়ে এসে আমুলিয়া মডেল টাউনের ভিতরে শূন্যা টেংরা চৌরাস্তা মোড়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আশেপাশের সিসি ফুটেজ দেখে দুইজন লোক এ ঘটনার সাথে জড়িত ছিল বলে আমরা ধারণা করছি। তাদেরকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে বলে জানান।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















