০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

টাঙ্গাইলে পুলিশ কাপ আন্তঃউপজেলা কাবাডি টুর্ণামেন্ট শুরু

টাঙ্গাইলে পুলিশ কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্ণামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার আউটার স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-পরিষদের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ওলিউজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আলআমিন সবুজ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
উদ্বোধনী দিনে প্রথম খেলায় ভূঞাপুর উপজেলা ৩৭-৩৪ পয়েন্টে মির্জাপুর উপজেলাকে পরাজিত করে। দিনের তৃতীয় ম্যাচে টাঙ্গাইল সদর উপজেলা ৪২-২৬ পয়েন্টে ভূঞাপৃুর উপজেলাকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচটি মির্জাপুর উপজেলা অনুপস্থিত থাকায় সদর উপজেলা ওয়াকওভার পায়। সদর উপজেলা দুটি ম্যাচে পূর্ন ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে। উল্লেখ্য ১২টি উপজেলা নিয়ে চারটি গ্রæপ ভিত্তিক টুর্ণামেন্টে প্রতি গ্রæপে থেকে সর্বোচ্চ পয়েন্টধারী একটি উপজেলা সেমিফাইনালে খেলবে এবং দুইটি সেমিফাইনাল থেকে বিজয়ী উপজেলা ফাইনালে ২১ মার্চ বিকেল ৩টায় মোকাবেলা করবে।
‘ক’ গ্রæপে মির্জাপুর উপজেলা, টাঙ্গাইল সদর উপজেলা ও ভূঞাপুর উপজেলা। ‘খ’ গ্রæপে ধনবাড়ী উপজেলা, সখিপুর উপজেলা ও কালিহাতী উপজেলা। ‘গ’ গ্রæপে ঘাটাইল উপজেলা, দেলদুয়ার উপজেলা ও বাসাইল উপজেলা এবং ‘ঘ’ নাগরপুর উপজেলা, গোপালপুর উপজেলা ও মধুপুর উপজেলা। খেলাগুলি পরিচালনা করেছেন সাবেক জাতীয় দলের কাবাডি খেলোয়াড় আজগর আলী।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

টাঙ্গাইলে পুলিশ কাপ আন্তঃউপজেলা কাবাডি টুর্ণামেন্ট শুরু

প্রকাশিত : ০৭:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩