০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সাতকানিয়া রেজিস্ট্রেশন বিহীন ২টি ডাম্প ট্রাক কে জরিমানা

সাতকানিয়া পৌরসভা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় দুটি ডাম্প ট্রাক কে জরিমানা করা হয়েছে। আজ ১৫ মার্চ বুধবার সকালে সাতকানিয়া পৌরসভা এলাকায় ০২ টি ডাম্প ট্রাকের মালিককে গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আসামীদের কাছ থেকে তাৎক্ষণিক নগদে আদায় করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মৃত হাফেজ আহমেদ এর ছেলে মোঃ ওসমান (৬৪) ও কাঞ্চনা ইউনিয়নের আব্দুল মাবুদ এর ছেলে আব্দুল হক (৪০)।

উক্ত অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী। এসময় অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী বলেন,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সাতকানিয়া রেজিস্ট্রেশন বিহীন ২টি ডাম্প ট্রাক কে জরিমানা

প্রকাশিত : ০১:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩