০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ১০৪ ম্যাচ

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পরিধি আরও বাড়িয়েছে । আগামী আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ৪৮ দলের বর্ধিত কলেবর হলেও ৪ দলের গ্রুপ নিয়েই মাঠে গড়াবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ।

গতকাল মঙ্গলবার, ১৪ মার্চ রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার কাউন্সিলে এই সিদ্ধান্ত পাস করা হয়। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। যদিও প্রাথমিকভাবে ৮০ ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল ফিফা। কিন্তু এখন এই সিদ্ধান্তে সংশোধনী এনেছে সংস্থাটি।

এখন ১২টি গ্রুপে ৪৮টি দলকে ভাগ করা হবে। বর্তমান ফরম্যাটের মতোই প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে। আর প্রথমবারের মতো যুক্ত হচ্ছে রাউন্ড অব থার্টি-টু। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় নির্ধারিত ১৬টি শহরে ২০২৬ বিশ্বকাপ হবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল শেষ ৩২-এ জায়গা করে নেবে। এর সঙ্গে প্রতিটি গ্রুপে তৃতীয় দলগুলোর মধ্যে ৮টি দল রাউন্ড অব থার্টি-টুতে জায়গা পাবে। এরপর ৩২ দল নিয়ে হবে নক-আউট পর্ব, এরপর যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ১০৪ ম্যাচ

প্রকাশিত : ০২:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩