০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

মেহেরপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কৃষি ও কৃষকের কল্যাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র যুগান্তকারী সাফল্য নিয়ে মেহেরপুরের গাংনীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ মার্চ), বেলা ১২ টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড বাজার এলাকার রেজাউল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক লীগ গাংনী উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

গাংনী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব-উল-আলম শান্তি, সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক জিএস ও ভিপি ওয়াসিম সাজ্জাদ লিখন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু ও গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে গাংনী উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর পূর্বে বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা শহর থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশ শেষে কৃষক লীগসহ অন্যান্য নেতৃবৃন্দদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন, গাংনী উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফি কামাল পলাশ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

মেহেরপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩