০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কক্সবাজারে হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

কক্সবাজারে হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ১৬ মার্চ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার, ১৫ মার্চ রাত ১১টায় শহরের হোটেল-মোটেল জোনের আল মারওয়া নামক আবাসিক হোটেলের ১৩১ নম্বর কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহসিন শেখের মেয়ে শারমিন আক্তার (২৬)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল হুদা জানান, বুধবার রাতে ওই কক্ষ থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। শারমিন আক্তার নামের এক তরুণী ঢাকা থেকে এসে মঙ্গলবার, ১৪ মার্চ হোটেল আল-মারওয়ার ১৩১ নম্বর কক্ষে উঠেছিলেন।

তিনি আরও জানান, হোটেল কর্তৃপক্ষ সংবাদ দিলে রুমের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজারে হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রকাশিত : ১২:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩