০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গোয়াইনঘাটে আগুনে পুড়লো বসতঘর, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভয়াবহ অগ্নিকান্ড দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় অর্ধ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পশ্চিম লাখের পাড়ের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার দুইবসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরেউপজেলার পশ্চিম লাখেরপাড়ের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার দুই বসতঘরে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আগুনের লেলিহান শিখা মুহুর্তেই দ্রæত ছড়িয়ে পড়ে। এতে দু’টি বসতঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রানা আহমেদ জানান, আগুনের সুত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলামসহ এলাকার জন প্রতিনিধিরা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে আগুনে পুড়লো বসতঘর, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ০৮:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩