১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

বান্দরবানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ জনকে অপহরণ

পার্বত্য জেলা বান্দরবানে অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ দুই শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অবসরপ্রাপ্ত ঐ সেনা কর্মকর্তা প্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার কেউক্রাডং এলাকা থেকে তাদের অপহরণ করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সদস্যরা। এ বিষয়ে রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, অপহরণের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয় নি।
অপহৃতরা হলেন- সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলোয়ার হোসেন (৫৪), জিপ চালক মো. মামুন (২৯) ও নির্মাণ কাজের শ্রমিক আব্দুর রহমান (২৭)। সবাই ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের নির্মাণাধীন রুমা বগালেক কেওক্রাডং সড়কে কাজ করছিল।

স্থানীয়রা জানিয়েছেন- কেউক্রাডং ও সুংসং পাড়ার মাঝামাঝি এলাকায় সড়কে কাজ করার সময় কেএননএফের সশস্ত্র সদস্যরা হঠাৎ আক্রমণ চালিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ ৯ জনকে ধরে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে ৬ জনকে ছেড়ে দিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্টসহ ৩ জনকে অপহরণ করে তারা। মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা ৭ লাখ টাকা দাবি করেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের কোন খোঁজ পাওয়া যায় নি। ঘটনার পর ওই এলাকায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
প্রসঙ্গত, সন্ত্রাসী তৎপরতায় নিরাপত্তার কথা বিবেচনা করে সম্প্রতি রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের উপর প্রশাসন অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এলাকায় সেনাবাহিনী ও র‍্যাবের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

বান্দরবানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ জনকে অপহরণ

প্রকাশিত : ০২:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩