ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, পৌর মেয়র মেজবাহ উদ্দিন আহমেদ কাইয়ূম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন সহ প্রশাসনিক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















