“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, সিরাজগঞ্জ। দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র প্রকৌশলী মোঃ সাবের হোসেন, প্রকৌশলী সৌরভ কুমার, ল্যাব প্রধান মোঃ সিদ্দিকুর রহমান , মেকানিক মোঃ শরিফুল ইসলাম সহ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















