১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

হোমনায় ১৫ হাজার ৬শ’ ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

কুমিল্লার হোমনায় ১৫ হাজার ৬ শ’ পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৯-৭৪১৮) জব্দ করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে হোমনা-মেঘনা রোডের জয়দেবপুর মাথাভাঙা এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত কারটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের এস আই টিবলু মজুমদার অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মাদক আইনে হোমনা থানায় একটি মামলা করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার জয়দেবপুর মাথাভাঙা এলাকায় পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে মাদক কারবারীরা তাদের ব্যবহৃত কারটি নিয়ে দ্রæতগতিতে পেছনে ছুটে। পুলিশও তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে প্রাইভেট কারটি ফেলে চালক ও তার সহযোগী ফসলী জমির ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া প্রাইভেট কারটি তল্লাশী করে ১৫ হাজার ৬ শ’ পিস ইয়াবা উদ্ধার এবং কারটি জব্দ করা হয়। ওসি আরও বলেন, মাদক কারবারীরা সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে মাদকের চালান নিয়ে আসে। হোমনাকে মাদকের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে এগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় অজ্ঞাত গাড়ির চালক ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সনাক্তে পুলিশ কাজ করছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

হোমনায় ১৫ হাজার ৬শ’ ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

প্রকাশিত : ১২:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩