১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সভাপতি মনির, সম্পাদক খালেক, সাংগঠনিক এরশাদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একঝাঁক মেধাবী ও পেশাদার গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত ‘লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার বটতলী স্টেশনস্থ সিটি হাসপাতাল লিঃ’র কনফারেন্স রুমে ‘সবাই প্রার্থী সবাই ভোটার’ এ নিয়মে মোট তিনটি পদে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সুষ্ঠু,নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে মোট ১২টি ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন দৈনিক পূর্বকোণ প্রতিনিধি এম.এম আহমদ মনির, ৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক ও ১০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এরশাদ আলম।

পরে নির্বাচিত তিনজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি সাজানো হয়। কমিটিতে অন্যরা হলেন দৈনিক আজাদীর মোহাম্মদ মারুফ সহ-সভাপতি, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সাত্তার সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলা টিভি’র এম.এ.এইচ রাব্বী অর্থ সম্পাদক, আনন্দ টিভি’র আবদুল ওয়াহাব দপ্তর সম্পাদক, দৈনিক আজকের পত্রিকা’র জমির উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য’রা হলেন দৈনিক গণতদন্ত প্রতিনিধি অধ্যক্ষ আবদুল খালেক, দৈনিক কর্ণফুলী’র এম. সাইফুল্লাহ চৌধুরী, দৈনিক সকালের সময়’র প্রতিতিধি মোজাহিদ হোসাইন সাগর ও দৈনিক ভোরের চেতনা’র প্রতিনিধি মুবিনুল হক।

নির্বাচন চলাকালীন সময়ে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। নির্বাচন পরিচালনা করেন লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ছরওয়ার আলম কোম্পানী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আবু বকর ও আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সভাপতি মনির, সম্পাদক খালেক, সাংগঠনিক এরশাদ

প্রকাশিত : ০২:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩