০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এক্সপ্রেসওয়ে বাস দুর্ঘটনায় ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। রবিবার, ১৯ মার্চ রাতে শিবচর থানায় মামলাটি করেন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে হাইওয়ে পুলিশ।

এর আগে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক্সপ্রেসওয়ে বাস দুর্ঘটনায় ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১১:০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩