১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

কালীগঞ্জে ইউএনও’র মতবিনিময় ও প্রেসব্রিফিং

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা প্রশাশনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২০ মার্চ সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করেন ইউএনও মো. আসসাদিকজামান।

ইউএনও জানান, উদ্বোধনের অপেক্ষায় ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্থান্তরের মধ্যে দিয়ে কালীগঞ্জ উপজেলাকে ভূমিহীন মুক্ত হবে। ২২টিসহ এ উপজেলায় ১৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্থান্তর করা হবে।

তিনি আরো জানান, কালীগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ১ম পর্যায়ে জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি মৌজায় ০.১৮ একর জমিতে ০৯টি, তুমুলিয়া ইউনিয়নের সোম মৌজায় ০.১৪ একর জমিতে ০৭টি এবং বক্তারপুর ইউনিয়নের ব্রাক্ষ্মগাঁও মৌজায় ০.১৮ একর জমিতে ০৯টি ঘরসহ মোট ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের মাধ্যমে এ উপজেলায় কার্যক্রম শুরু হয়। পরে ২য় পর্যায়ে বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর মৌজায় ০.৪০ একর জমিতে ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। প্রকল্পের ৩য় পর্যায়ে তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর মৌজায় ২.০৮ একর জমিতে ১০৪টি ভূমিহীন পরিবারকে একত্রে বসবাসের সুযোগ করে দেওয়া হয়।

এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, সাংবাদিক আহাম্মদ আলীসহ অন্যান্য গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

কালীগঞ্জে ইউএনও’র মতবিনিময় ও প্রেসব্রিফিং

প্রকাশিত : ০২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩