১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সিরাজগঞ্জে বজ্রপাতে এবার ৫টি গরুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়াযর এলংজানি গ্রামে এবার বজ্রপাতে ৫টি গরুর মৃত্যুর হয়েছে। সোমবার (১৯ মার্চ) ভোর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে এঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে বৃষ্টির সময় উপজেলার এলংজানি গ্রামের মাজেদ আলী প্রামানিকের গোয়াল ঘরে বজ্রপাতে ৫টি গরু মারা যায়। মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, দুই ঘণ্টার বৃষ্টি ও বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। তবে এ সময় কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। এক সঙ্গে ৫টি গরু মারা যাওয়ায় মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে ৫টি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সিরাজগঞ্জে বজ্রপাতে এবার ৫টি গরুর মৃত্যু

প্রকাশিত : ০২:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩