১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সাতক্ষীরায় ৫ টাকার জন্য প্রাণ গেল এক ব্যক্তির

সাতক্ষীরায় ৫ টাকার লেনদেনের বিরোধ নিয়ে ভ্যান চালকের ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি মোচড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র মোমরেজুল ইসলাম (৫২) অভিযুক্ত ভ্যান চালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার রাত ৮টার দিকে ৫ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মোমরেজুল ইসলামকে ঘুষি মারে ভ্যান চালক মিন্টু। এতে মোমরেজুল অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে মোমরেজুল ইসলামের মৃত্যু হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ভ্যান চালকের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সাতক্ষীরায় ৫ টাকার জন্য প্রাণ গেল এক ব্যক্তির

প্রকাশিত : ০৩:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩