১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : শিবচরে ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকার এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহন দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটি। মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্য মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির (পিপিএম), বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসানাত-ই-রাব্বি, মাদারীপুর বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন ছাড়াও বুয়েটের একটি প্রতিনিধি দল কার্যক্রম শুরু করেছে। কমিটি প্রত্যক্ষদর্শী, স্থানীয় দোকানদারসহ অনেকের সঙ্গে কথা বলেন । এছাড়াও কমিটি দুর্ঘটনাকবলিত বাস, হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শনের কথা রয়েছে তদন্ত কমিটির। দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়ে কমিটি গঠন করেন জেলা প্রশাসক।

তদন্ত কমিটির প্রধান পল্লব হাজরা বলেন, তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন জমা দেব।

উল্লেখ্য, রোববার ভোররাতে খুলনা থেকে যাত্রী বোঝাই করে ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩৪৮) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ১৫ জন যাত্রী তুলে। পদ্মাসেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর সিমানা এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটি এক্সপ্রেস হাইওয়ের নিচের আন্ডারপাসের গাইড ওয়ালের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : শিবচরে ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

প্রকাশিত : ০৩:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩