০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এমবাপ্পেই অধিনায়ক হচ্ছেন ফ্রান্সের?

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক উগো লরিস অবসরে চলে যাওয়ার পর এখনও কাউকে অধিনায়ক করেনি ফ্রান্স। ফরাসি দলের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, নেতৃত্বে কিলিয়ান এমবাপ্পের যুগে প্রবেশ করছে ফরাসি দল। পিএসজি তারকা জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। তার আগে দেশমের সঙ্গে আলোচনা করে সব কিছু পাকাপোক্তও করে নেওয়া হয়েছে।

জাতীয় দলে এমবাপ্পেকে কেন্দ্র করেই যেহেতু ফরাসীরা আক্রমণের পসরা সাজায়। তাই এমবাপ্পের হাতে নেতৃত্ব-ভার থাকাটা অবিশ্বাস্য নয়। এরই মধ্যে পিএসজিতে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ রবিবার অধিনায়ক ব্রাজিলের মার্কুইনহোসের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন। যদিও ওই ম্যাচে রেনের কাছে হার দেখেছে পিএসজি। সব কিছু ঠিক থাকলে ফ্রান্সের অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুক্রবার। ইউরো বাছাইয়ে সেদিন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স।

লরিসের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ জিতলেও কাতার বিশ্বকাপে রানার্স আপ হয়েছে ফরাসিরা। যার এক মাস পর গত জানুয়ারিতে লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। ৩৬ বছর বয়সী প্রায় দশ বছর ফরাসিদের নেতৃত্ব দিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এমবাপ্পেই অধিনায়ক হচ্ছেন ফ্রান্সের?

প্রকাশিত : ১২:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩