আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় ও মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মঙ্গলবার ২১ মার্চ সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে স্থানীয় বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ সভাপতিত্ব করেন।
সভায় বাজার কমিটির সদস্যগণ বাজারের যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনসহ মার্কেটের বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান,
ডিআইও-১ মো: আজিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রতিনিধি ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ বলেন
আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখতে
আপনাদের প্রতি আমার অনুরুদ থাকবে।
এছাড়া আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে অতিরিক্ত নাইটগার্ডসহ সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করছি।যেনো কোন রকমের অসুবিধা তথা ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির বা অন্যকোন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখা হবে।




















