০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

হরিরামপুরে ৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

মানিকগঞ্জের হরিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার, ২২ মার্চ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এ সময় উপজেলার ধূলশুড়া ইউনিয়নে নব নির্মিত ৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।

জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মানিকগঞ্জের সাতটি উপজেলায় ৩৬৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে সদরে ৩১টি, সিংগাইরে ১৬৩টি, শিবালয়ে ৬২টি, হরিরামপুরে ৭৭টি এবং দৌলতপুর উপজেলায় ৩৪ টি। একই সঙ্গে সিংগাইর ও দৌলতপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ বিভিন্ন দপ্তেরর কর্মকর্তা- কর্মচারিবৃন্দ ও উপকারভোগী সদস্যবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

হরিরামপুরে ৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

প্রকাশিত : ০২:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩