০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ট্রাক্টরচাপায় নারী নিহত 

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় মর্জিনা বেগম (৪৮) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা মদিনা জেলার আসার উপজেলা দক্ষিণ ইউনিয়নের স্থানীয় জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের বাছির চৌধুরীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভাতশালা এলাকায় পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলেই মর্জিনা বেগমের মৃত্যু হয়। এতে ওই নারীর ছেলে ও দুই পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তানিয়া আক্তার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন , নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া ট্রাক্টরচাপায় নারী নিহত 

প্রকাশিত : ০২:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩