০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৩

টাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালক রাজশাহীর বাঘা উপজেলার জাহিদুল ইসলাম। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাক চালক নিহত হয়। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত ট্রাক চালকের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে। বিষয়টি বঙ্গসেতু পূর্ব থানার এসআই সলিমুদ্দিন নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

টাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৩

প্রকাশিত : ১০:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩