০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, আজ বিকেলে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।

সিঙ্গাপুরে আবদুল হামিদের ৮ দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। রাষ্ট্রপতি ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩