০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

কালীগঞ্জে একদিনে থানার দুই ইন্সপেক্টরের বদলি

গাজীপুরের কালীগঞ্জে একই দিনে থানার অফিসার ইনচার্জকে (ওসি) মো. আনিসুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার মোহাম্মদ সোহেল রানাকে বদলি করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) উখিং মে। এরআগে মঙ্গলবার (২৮ মার্চ) গাজীপুর পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

কালীগঞ্জ সার্কেল অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমানকে প্রত্যাহার করে লাইন ওয়ার হিসেবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থানে মোহাম্মদ মিজানুর রহমানকে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার মোহাম্মদ সোহেল রানাকে শ্রীপুর থানায় ইন্সপেক্টর (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশ) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থানে কালীগঞ্জ থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে শেখ মো. আমিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ২০২১ সালের ০২ আগষ্ট কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি), খন্দকার মোহাম্মদ সোহেল রানা ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে ২০২২ সালের ২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় যোগদান করেছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

কালীগঞ্জে একদিনে থানার দুই ইন্সপেক্টরের বদলি

প্রকাশিত : ০৩:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩