প্রতিবেশির বাড়ির বৃষ্টির পানি নিজের বাড়িতে আসায় হামলা চালিয়ে ৩জনকে আহত করেছে প্রতিবেশী। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামে এঘটনা ঘটে এবং সেকেন্দার আলী সিকদার ছেলে সজিব সিকদারকে নিয়ে দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে প্রতিবেশী হালান সিকদারের স্ত্রী পারুল বেগম(৫০), মেয়ে শ্রাবনী(১৯) ও পুত্রবধু আকলিমা বেগম(২৭)’র ওপর উক্ত হামলা চালায়। খবরপেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ভূক্তভোগী পরিবারের অভিযোগ হামলার সময় আহত পারুল বেগমের গলা থেকে ১০আনার একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়েছে।
জানাগেছে, হামলাকারী সেকেন্দার আলী সিকদারের চেয়ে প্রতিবেশী হালান সিকদারের বাড়ি উঁচু হওয়ায় বৃষ্টি হলে বৃষ্টির পানি সেকেন্দার আলী সিকদারের বাড়িতে নেমে যায়। আর এতে ক্ষিপ্ত হয়ে উক্ত হমলা চালানো হয়।
এব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন বলেন ‘ এব্যাপারে অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















