ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার, ১ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের নিজস্ব অর্থায়নে এই ইফতার সামগ্রী বিতরণ করেন ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান,উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম ,সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আছাদ ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিদুওয়ান উদ্দিন , ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার এয়াকুব মিয়া,সহ-সভাপতি নুরুল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিদুৎ বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক বিপ্লব পালিত ,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী সহ
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















