বিজনেস বাংলাদেশ/ হাবিব
উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের সর্ববৃহৎ পাইকারি ও খুচরা বিক্রয়কারী সাবেক পৌরবাজার বর্তমান সিটি বাজারটিতে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হয়ে আসলেও বাজারটির নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধিতে কখনোই তেমন কোন উদ্যোগ গ্রহণ করেননি কেন চেয়ারম্যান অথবা মেয়র। কিন্তু বর্তমান রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বাজারটির সার্বিক উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছেন। গত বছর তিনি বাজারটির সমুদয় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। এবারে বাজেটে নিরাপত্তা বৃদ্ধিতে কয়েকটি ফটো নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন এবং করেছেন। এই ফটোক নির্মাণে কোন রূপ কালক্ষেপণ না করে নিজ উদ্যোগে তড়িৎ গতিতে ফটক নির্মাণ কাজ শুরু করায় ইতিমধ্যে নির্মাণ কাজ দৃশ্যমান করেছেন।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা ফটক নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। যেহেতু রসিক কর্তৃক প্রত্যক্ষভাবে বাজারটির তদারকি করা হয় সেও তুই এই উন্নয়ন কাজে মেয়রের সক্রিয়তা ও উল্লেখযোগ্য। ঘটক নির্মাণের দৃশ্য নন্দন নকশা প্রণয়নসহ বাস্তব বহনকারীদের ছবি সম্পৃক্ত করা হয়।
সকল কাজের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ ,সহ সভাপতি সিরাজ মিয়া সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু প্রমুখ।
ফটক নির্মাণ ছাড়াও এই বাজারটির ছাড়বে উন্নয়ন গুরুত্ব বহন করেছেন মেয়র আলহাজ্ব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি উন্নয়নে এই বাজারের সকল ব্যবসায়ী সহযোগিতা কামনায় সম্পন্ন করতে পেরেছেন। ওভার ব্রীজও করেছেন।এবারে ঈদে বাজার মনিটরিং ও করেছেন, দ্রব্যমূলের দাম যেন ঊর্ধ্বগতি না হয়! কোন ব্যবসায় যদি দাম বেশি নেয় তার জরিমানা করা হবে একথাও বলেন তিনি।




















