ভেড়ামারা পৌর এলাকায় জলবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। আগাম প্রস্তুতি নিয়ে ভেড়ামারা পৌরসভার সকল ড্রেন, নালা, নর্দমা বিভিন্ন স্থানে দ্রুত পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল। সামনে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন করতে সাধারণ নাগরিকদের সাথে নিয়ে মতবিনিময় করা হয়েছে। এতে শহরের গুরুত্বপূর্ণ খাল ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করবে পৌর কর্তৃপক্ষ। যাতে বর্ষা মৌসুমে পৌর এলাকার নালা, নর্দমা ড্রেন থেকে দ্রুত পানি নেমে যায়। পানি জমাট হলে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। তাই আগে থেকেই সকলকেই সজাগ থাকতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধিদের খোঁজখবর রাখতে হবে। কোন ওয়ার্ডের জলবদ্ধতা থাকলে সেটি নিরসন করতে হবে। কোনভাবেই যেন শহরের মধ্যে, অলিগলির মধ্যে জলবদ্ধতা সৃষ্টি না হয়।
ভেড়ামারা জলবদ্ধতা নিরসনে রাস্তাসহ ড্রেনের কাজ করে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ। হঠাৎ বৃষ্টির কারণে শহরের ভেতরে যে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি আর আটকিয়ে থাকবে না। এই প্রকল্পের অনুমোদনের পর মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে টেন্ডারের মাধ্যমে পাওয়া মিলেনিয়াম নামের ঠিকাদার প্রতিষ্ঠান।
আগে ড্রেন নির্মাণ হত ইট, বালি বা সিমেন্ট দিয়ে। নতুন আরসিসি ড্রেন নির্মাণে ব্যবহার হচ্ছে রড সিমেন্ট, বালি ও পাথর। এর আকারও পুরাতন ড্রেনের থেকে বড়। এগুলো যদি পূর্ণাঙ্গ ভাবে একবার হয়ে যায় তাহলে মনে হয় না আর জলাবদ্ধতা থাকবে পৌর এলাকার মধ্যে। শুধু ড্রেন করলেই হবে না এর রক্ষণাবেক্ষণ করতে হবে। আর.সি.সি ড্রেন আসলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এই ড্রেনের স্থায়িত্বতা অনেক বেশি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















