গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন। শনিবার, ৮ এপ্রিল শনিবার বিকেলে বিদ্যালয়ের সভা কক্ষে এ ইফতারের আয়োজন করা হয়।
মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বাংলা টিভির সাংবাদিক রফিক সরকার, যুগান্তরের আব্দুল গাফফার, আনন্দ টিভির খোরশেদ আলম খান, দৈনিক আজকের পত্রিকার রিয়াদ হোসাইন, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্ত বির, ভাইয়াসূতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান। এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত স্থানীয় সাংবাদিক ও এমসিএম হাই স্কুলের সহকারী শিক্ষকসহ প্রায় অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















