বিজনেস বাংলাদেশ/ হাবিব
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম চাটখিল সোনাইমুড়িতে ৫০ হাজার পরিবারের মাঝে,ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। শনিবার, ৯ এপ্রিল সকাল ১০ টায় চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে একযোগে এই ঈদ উপহার সামগ্রী তথা শাড়ি লুঙ্গি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,চাটখিল-সোনাইমুড়ি-১ আসনের সংসদ সদস্য,রেল ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এইচ. এম. ইব্রাহিম।
“অতীতের ন্যায় আমি আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই,এলাকাবাসীর সেবা করার জন্যই আমার রাজনীতি,আমার চাওয়া পাওয়ার কিছু নেই, এলাকাবাসীর সেবা করাই আমার লক্ষ্য,পবিত্র রমজান মাস উপলক্ষে আমার পিতা-মাতা ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এলাকাবাসীর দোয়া কামনা করছি”ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এইচ এম ইব্রাহিম এমপি এ সব কথা বলেন।
সকাল ১০ টায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ সাহাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এইচ এম ইব্রাহিম এমপি ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন,বক্তব্য উপস্থাপন করেন,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মঞ্জুরুল আহসান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নূর হোসেন কিরণ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামরান ভূঁইয়া,চাটখিল উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
এরই ধারাবাহিকতায় ১ নং সাহাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এমপি ইব্রাহিমের সাথে শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা মেয়র নিজাম উদ্দিন ভিপি,অফিসার ইনচার্জ চাটখিল থানা গিয়াস উদ্দিন,চাটখিল উপজেলা কৃষকলীগ সভাপতি হেলাল উদ্দিন ফিরোজ উপস্থিত ছিলেন উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




















