বিজনেস বাংলাদেশ/ হাবিব
মানব সেবায় স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায় মাদানী হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনায় স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মাদানী আ্যভিনিউস্থ সৌদি আ্যম্বেসি সংলগ্ন হসপিটালের হল রুমে ৯ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয়েছে। মাদানী হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী।
মূখ্য আলোচক ছিলেন আমেরিকার নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতিব ও পরিচালক শায়খ সাইফুল আজম আজহারী। এসময় তিনি বলেন, মানবদেহ মহান আল্লাহর অপার নেয়ামত। এ নেয়ামত রাজির সঠিক ব্যবস্থাপনাও নির্দিষ্ট করে দেয়া আছে। সে ব্যবস্থাপনা পদ্ধতি মেনে চলা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, স্রষ্টার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম মানব সেবা। হসপিটালের সে সুযোগ আছে। পার্থিব জীবনের মোহে ডুবে চিরস্থায়ী শান্তির সুযোগ না হারাতে তিনি হাসপাতাল সংশ্লিষ্টদের আহবান জানান। মুহাম্মদ আরাফাত মোল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদানী হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ ডা. ইব্রাহিম মুহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভাটারা থানা আলেম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সমাজ সেবক ও রাজনীতিবিদ শাহাদাত হোসেন খন্দকার, ফরাজী হাসপাতাল বারিধারার নির্বাহী পরিচালক জাকের হোসাইন,
ইউনিভার্সিটি অব ইনফরমেশন আ্যন্ড টেকনোলজির আইন বিভাগের সাবেক প্রধান আ্যডভোকেট ইকবাল হাসান, ডা. তানভীর আশরাফ, কুতুব উদ্দীন, সানা উল্লাহ আশরাফী, শায়খ গোলাম কিবরিয়া আজহারী, ডা.রকিবুল আলম ফরহাদ , ভাটারা থানা ছাত্রলীগের সভাপতি পলাশ মোল্লা প্রমুখ।




















