নাটোরের সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা গুরুদাসপুরেআগমন উপলক্ষ্য উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষের সাথে আইন-শৃংখলাসহ এলাকার উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা ওনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। সেপথেই এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশকে আরো সমৃদ্ধ করতে প্রত্যেক মানুষকে তার অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান তিনি। আবু নাছের ভূঁইয়া নাটোরে জেলাপ্রশাসক হিসেবে যোগদানের পর গুরুদাসপুর উপজেলাতেই প্রথম মতবিনিময় ও পরিচিতি সভা করেন।
চলনবিল রক্ষা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, চলনবিল হচ্ছে দেশের বৃহত্তর কৃষি হাব। এই চলনবিলকে রক্ষা করতে হবে! রক্ষা করতে হবে!! রক্ষা করতে হবে!!!একশ বছেরের বাজেট দিয়েও একটি চলনবিল তৈরি করা যাবে না। তাই চনবিলের প্রাকৃতিক জলাধার নষ্ট করা যাবে না। নতুন নতুন পুকুর করে কৃষি জমি নষ্ট করা যাবে না।
রসুন, আম, লিচু, বড়ই, পেয়ারা, মাছ, ধান, পাট, সরিষা আবাদ ও ব্যবসার জন্য বিখ্যাত চলনবিল অধ্যুষিত গুরুদাসপুরবাসীর আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (সিংড়া-গুরুদাসপুর সার্কেল) মো. আকতারুজ্জান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ধারাবারিষা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন, কৃষি অফিসার মো. হারুনর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রতন সাহা ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ। মঞ্চে আরও উপস্থিত ছিলেন , উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ এবং সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















