কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা বিভিন্ন বাজারের মার্কেটে ক্রেতাদের ভিড় রয়েছে। তবে পুরুষের চেয়ে নারী ক্রেতাই বেশি। রমজানের শেষ ১০ দিন বেচাকেনা ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে দেশি ও বিদেশি বিভিন্ন পোশাকে সাজানো হয়েছে উপজেলার মার্কেটগুলো। নতুন ডিজাইনের শাড়ি সহ নারীদের বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে ধুম ধারাক্কা। ফ্যাশনের পাশাপাশি ঐতিহ্য গুরুত্ব দিচ্ছেন নারীরা। আর প্রচুর কালেকশনের পাশাপাশির দাম স্বাভাবিক থাকাই খুশি তারা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা বড় ব্যবসায়িক প্রাণ কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষের পদচরণে মুখর মার্কেটগুলো। পুরুষের তুলনায় নারীদের ভিড় সবচেয়ে বেশি। ঈদকে ঘিরে নতুনভাবে সাজানো হয়েছে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গুলো। জুতা শোরুম গুলোতোও ভালো বেচাকেনা লক্ষ্য করা গেছে।
কেনাকাটা করতে আসা নার্গিস আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, ভেড়ামারা বাজারগুলোতে অনেক বছর ধরে সপরিবারে কেনাকাটা করতে আসি, এবারও এসেছি। ভেড়ামারা দোকানগুলোতে কালেকশন ভালো থাকায় দেখেশুনে কেনাকাটা করা যায়।
স্টুডেন্ট ক্লথ স্টোর এন্ড ঢাকা টেইলার্স এর স্বত্বাধিকারী মোসাদ্দেকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমরা সুনামের সাথে ৪৫ বছর ব্যবসা করে আসছি। এবার বেচাকেনা মোটামুটি ভালো চলছে। অবশ্যই ২০ রমজানের পর আরো বেশি বিক্রি হবে। অন্যদিনের তুলনায় ছুটির দিনে ভিড় বেশি হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















