০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক অগ্নিকান্ড, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক অগ্নিকান্ডে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আজ রবিবার সকালে জেলার আশুগঞ্জ ও আখাউড়া উপজেলায় এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানাযায়, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেসার্স নবী ট্রেডার্সে জ্বালানী তেলের খুচরা দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা দোকানের সর্বত্র ছড়িয়ে পড়লে দোকান ও দোকানে থাকা জ্বালানী তেল ও ডিজেলের ২০টি ড্রাম পুড়ে যায়। এতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়।

এদিকে আখাউড়া উপজেলা পৌরশহরের খড়মপুর মাজার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় একটি হোটেলের রান্নাঘর, একটি মোমবাতির কারখানা এবং মাজার শরীফের অতিথি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছে ভূক্তভোগীরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে হোটেলের রান্নান চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক অগ্নিকান্ড, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ০৩:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩