০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

টাঙ্গাইলে তিনটি মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল সদর, বাসাইল ও ধনবাড়ী উপজেলার তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।

টাঙ্গাইল অংশে জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার আলম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম মোয়াজ্জিনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

টাঙ্গাইলে তিনটি মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩