০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

খাগড়াছড়িতে ৬০০ পরিবারের মাঝে সেনা প্রধানের “ঈদ উপহার” বিতরণ

পবিত্র ঈদ-উল ফিতর,মুসলিম সম্প্রদায়ের আনন্দের দিন।ঈদের এই খুশি পাহাড়ী অঞ্চলের মানুষের মাঝে বিলিয়ে দেয়ার লক্ষে,ঈদের দিন এবং ঈদের পরবর্তী কিছুদিন সময় পাহাড়ের মানুষ যাতে করে সাচ্ছন্দে,নিশ্চিন্তে পরিবারের সাথে আনন্দে ভোগ করতে পারে সেই লক্ষে

সোমবার(১৭ এপ্রিল ২০২৩ইং )সকালে গুইমারা উপজেলার বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,বড়পিলাক বাজার মাঠ এবং রামগড় উপজেলার থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ৬শত পরিবারের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে “ঈদ উপহার”পোলাও চাল,ডাল,সাধারন চাল,আলু,পিয়াজ,চিনি,তেল,লবন,সেমাই,লুডুস,গুড়ো দুধ,মুরগী এবং রান্নার মসল্লাসহ যাবতীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন, বিএএমএস, এনডিসি,পিএসসি,জি।

এসময় জিএসও-২(ইন্ট)সহ গুইমারা রিজিয়নের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদের আগাম শুভেচ্ছা এবং সেনাবাহিনী প্রধানের ঈদ উপরহার সামগ্রী গ্রহণে আগত জনসাধানকে শুভেচ্ছা জানিয়ে পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র জনসাধারনের প্রতি আহবান জানান প্রধান অতিথি।এসময় তিনি বলেন,গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা,বিজিবি,আনসার,পুলিশসহ সকল নিরপত্তা বাহিনী শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখিত স্থান ছাড়াও সেনাবাহিনী প্রধানের উপহার সামগ্রী অসহায়,দুস্থ,অচল পরিবারের দ্বারে দ্বারে গিয়ে পৌছে দেন এবং অন্যান্য জায়গায় পৌছানোর ব্যবস্থা গ্রহণ করেন,গুইমারা রিজিয়ন কমান্ডার।

উল্লেখ্য,২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও সেচ্ছাসেবী সংগঠন সমুহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে জনকল্যাণ মুলক কর্মসুচী পালন করে আসেছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

খাগড়াছড়িতে ৬০০ পরিবারের মাঝে সেনা প্রধানের “ঈদ উপহার” বিতরণ

প্রকাশিত : ০৯:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩