০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মঙ্গলবার ভোররাত থেকে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ করা গেছে। যার বেশিরভাগ যানবাহনই ব্যক্তিগত ও যাত্রীবাহি গাড়ি বলে জানিয়েছে পুলিশ।

চালকারা জানায়, ভোর রাতের দিকে অতিরিক্ত যানবানের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়। ব্যক্তিগত যানবাহন ও খোলা ট্রাকে করে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার ভোর থেকেই গাড়ির চাপ বেড়েছে। এর মধ্যে যাত্রী যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। এর আগে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে দুটি যান বিকল হওয়ার কারনে রাতে কিছুটা যানজট সৃষ্টি হলেও তা এখন আর নেই। মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

প্রকাশিত : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩