প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে টাঙ্গাইলে সহশ্রাধিক গরিব দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খ. মমতা হেনা লাভলী এমপি। মঙ্গলবার সকালে সদর উপজেলা অফিসার ক্লাবে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ। সদর উপজেলার এক পরিবারের প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল, এক কেজি করে মশুর ডাল, লবণ, চিনি, এক লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম করে মরিচ ও ধনিয়া গুড়া, ২০০ গ্রাম হলুদের গুড়া বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















