০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

মুন্সীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ২০ এপ্রিল সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১৫ জন আহত হন। পরে স্থানীয় হাসপাতালে ও ঢাকায় নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

মুন্সীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ নিহত

প্রকাশিত : ১০:৩৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩