বাংলাদেশের উত্তরের অঞ্চল । টালিগঞ্জ একটি অন্যতম উপজেলা।এই অন্যতম একটি উপজেলা কালিগঞ্জ। সাথে পার্শ্ববর্তী অন্য রাষ্ট্র হওয়ায় সেই রাষ্ট্র থেকে মাদকের আমদানিটা অনেক বেশী।
তাই এই মাদকের সাথে এই উপজেলার মানুষ অনেকেই জড়িত। ওসি এটিএম গোলাম রসুল থানায় যোগদান করার পর থেকেই মাদক,বাল্য বিবাহ নিয়ে জিরো টলারেন্স ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত মাদক গাঁজা,ফেনসিডিল, ইয়াবা,হিরোইনসহ আটক হচ্ছে অনেকেই। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ওসি এটিএম গোলাম রসুল , কালিগঞ্জ থানায় ১৬ মাস ধরে কর্মরত। ইতি মধ্যেই সুনাম অর্জন করেছেন উপজেলার সাধারণ মানুষদের কাছ থেকে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম জাতির ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
ওসি এটিএম গোলাম রসুল থানার ওসি বলেন, বাহির থেকে গ্রামে আসবে অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য । এছাড়াও নিরবিচ্ছিন্ন যান চলাচলের জন্য নিরাপত্তাসহ উপজেলার আভ্যন্তরীন,মহাসড়ক ও উপজেলার প্রাণকেন্দ্র দার্শনিক স্থানগুলোতে আমাদের নজর দাড়িতে থাকবে । যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা,সহিংসতা,ছিনতাই মারামারির কোনো প্রভাব না পরে। তিনি আরও বলেন জেলা পুলিশ সুপার ঈদ আনন্দ নিশ্চিতকল্পে নিরাপদ পরিবেশ ও অত্র উপজেলার উপর দিয়ে যাওয়া মহাসড়কগুলোতে নিরবিচ্ছিন্ন যান চলাচলের সাবির্ক নিরাপত্তার লক্ষ্যে জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা হাতে নিয়েছে ও আমাদেরকেও অনেক দিক নিদর্শনা দিয়েছেন শান্তি পূর্ণ ভাবে ঈদ হওয়ার লক্ষ্যে।
থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন ,আমি জানতে পেরেছি ঈদকে সামনে রেখে অনেকেই মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে সেদিকেও নজরদারি রাখতে হবে। শান্তিপূর্ন নিরাপদ পরিবেশে ঈদ-উল-ফিতর উদযাপনে সন্তুষ্টিই থানা পুলিশের প্রত্যাশা ও স্বার্থকতা। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পুলিশের পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও শুভ কামনা জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















