জাতীয় পার্টি (বিদিশা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জাফর ইকবাল নিরব মূল ধারায় ( জিএম কাদের) ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় স্বরূপকাঠি উপজেলা জাতীয় পার্টির ইফতার পার্টি শেষে তিনি বিদিশা গ্রুপ ত্যাগ করে স্বরূপকাঠি উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জুলফিকার শরীফের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে জিএম কাদের গ্রুপে যোগদান করেন। এর আগে বিকেলে কৌড়িখাড়া বিসিক শিল্প নগরীতে জাফর ইকবাল নিরব এর বাস ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জুলফিকার শরীফের উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মাসুম ফরাজির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন যোগদান কারী জাফর ইকবাল নিরব, উপজেলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, জাতীয় পার্টিনেতা আবুল কালাম আজাদ, দুলাল মেম্বার, ইরুল ইসলাম, আলতাফ হোসেন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















