১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

দিনাজপুর চিরিরবন্দরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারের পাশে শিবপুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল আর নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুরের দিকে আসছিল। শিবপুরী এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। শিশু দুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। অটোরিকশা চালকসহ চার জনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও দুজন মারা যান।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ নিশ্চিত করে বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

প্রকাশিত : ০১:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩